খুলনা চেম্বারের নির্বাচনে ২১টি পদে প্রার্থী ৫৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে তিনটি শ্রেণীতে ২১টি পদের জন্য ৫৩ জন প্রার্থী হয়েছেন। এদের সবার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। আগামী ২০ ডিসেম্বর চেম্বারের নির্বাচন। এবারের নির্বাচনে সাধারণ শ্রেণীতে এক হাজার ১০৩ জন এবং সহযোগী শ্রেণীতে ৮৮৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি শ্রেণীর মধ্যে বাণিজ্যিক শ্রেণীর তিনটি পদে দুটি মনোনয়নপত্র জমা পড়ায় দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দুজন হলেন খুলনা চেম্বারের সাবেক সভাপতি কাজী আমিনুল হক ও খুলনা অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম। সাধারণ শ্রেণীর ১২টি পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কাজী আমিনুল হকের নেতৃত্বাধীন খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকে সাধারণ শ্রেণীতে যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁরা হলেন গোপী কিষাণ মুন্ধড়া, আবদুল বাসার পাটওয়ারী, কাজী শাহনেওয়াজ, শরীফ আতিয়ার রহমান, মো. তোফাজ্জেল হোসেন, এ এ মতিন পান্না, এস এম ওবায়দুল্লাহ, মো. সরফুজ্জামান টপি, মো. শাহাদাত হোসেন বাদশা, মো. রকিবুল জাহিদ, কাজী জালাল উদ্দিন, মো. মোস্তফা কামাল পাশা। সাধারণ শ্রেণীতে আরও যে ২৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁরা হলেন রতন মিত্র, রহিমা বেগম, শরীফ মো. আসাদুজ্জামান, শরীফ মো. বদরুজ্জামান, মোল্লা ফরিদ আহমেদ, এস এম নূরুল হুদা, মো. হারুন উর রশিদ, জুবায়ের আহমেদ খান, মীর বরকত আলী, মো. মফিদুল ইসলাম টুটুল, নূরুজ্জামান মনু, মো. এমদাদুল হক খালাসী, মো. হাফিজুল ইসলাম, মোস্তফা জামাল, মো. হাবিব বিশ্বাস, মো. মহিবুজ্জামান, জেড এ মাহমুদ, জি এম রহমান, কাজী মাসুদুল ইসলাম, মো. ওমর ফারুক, মোস্তাফিজুল আমিন, ফরহাদ আহমেদ আকন্দ, আজিজুর রহমান ও মো. এরশাদ হোসেন।এদিকে সহযোগী শ্রেণীতে ছয়টি পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কাজী আমিনুল হকের নেতৃত্বাধীন খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদের ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন বেগ লিয়াকত আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মো. শফিকুর রহমান, মো. মোস্তফা হোসান, মো. আমিনুল ইসলাম মো. শাহ আলম মৃধা। অপরদিকে কাজী হাফিজুর রহমানের নেতৃত্বাধীন প্যানেলে প্রার্থীরা হলেন কাজী হাফিজুর রহমান, আবদুস সোবাহান শরীফ, শেখ মো. গাউসুল আজম, মো. আলী আকবর, এস এম খালিদ হোসেন, মো. ইসলাম খান, চৌধুরী মিনহাজ-উজ জামান, মো. রফিকুল ইসলাম। এ ছাড়া সহযোগী শ্রেণীতে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. আইয়ুব আলী খান। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গত শনিবার মনোনয়নপত্র বাছাই করেন।