খুলনা বিভাগের ৫৫ করদাতাকে সম্মাননা
খুলনা বিভাগের ১০টি জেলা ও সিটি করপোরেশন এলাকার ৫৫ জন সেরা করদাতাকে গতকাল বুধবার জাতীয় আয়কর দিবসে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ও সর্বোচ্চ করপ্রদানকারী—এ দুই বিভাগে প্রথমবারের মতো খুলনায় করদাতাদের সম্মাননা দেওয়া হলো।এ উপলক্ষে গতকাল সকালে খুলনা জিয়া পাবলিক হলে খুলনা কর অঞ্চল কর্তৃপক্ষ এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভাগের সেরা করদাতাদের ক্রেস্ট, সনদপত্র ও ট্যাক্সকার্ড দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শম্ভুনাথ দাস। সভাপতিত্ব করেন খুলনার কর কমিশনার মো. নুরুল আলম। দীর্ঘ সময় করপ্রদানকারী হিসেবে সম্মাননা পেয়েছেন হোসেন শহীদ ইকবাল, মো. তোফাজ্জেল হোসেন, মো. সাইফুল ইসলাম ও কামরুল আহসান (খুলনা সিটি করপোরেশন); সৈয়দ আলী মোল্লা ও আমিন উদ্দিন সানা (খুলনা জেলা); মো. আব্বাস আলী ও মো. আবদুর রাজ্জাক গাইন (সাতক্ষীরা), অরুণ চন্দ্র পাল ও প্রদীপ কুমার কুণ্ডু (বাগেরহাট); চৌধুরী শহিদুল ইসলাম ও মো. গোলাম মোর্শেদ (যশোর); লক্ষ্মী নারায়ণ পাল ও মো. মোজাফফর রহমান (কুষ্টিয়া); দীদার বখশ খান ও লিপিকা দত্ত (মাগুরা); জয়দেব কুণ্ডু ও মো. হুমায়ুন কবীর (নড়াইল); গৌরচন্দ্র সাহা ও সিদ্দিক আহমেদ (ঝিনাইদহ); শ্রীদাম চন্দ্র বিশ্বাস ও মো. হাবিবুর রহমান (চুয়াডাঙ্গা); এবং মো. গিয়াসউদ্দিন ও মো. আলাউদ্দিন আলী বিশ্বাস (মেহেরপুর)। সর্বোচ্চ করপ্রদানকারী হিসেবে সম্মানীত ব্যক্তিরা হলেন: শেখ আলী আসগর, এস এম সালাউদ্দিন ও শেখ এবাদত হোসেন (খুলনা); মো. আনছার আলী, খন্দকার আলী হায়দার ও গোলাম রব্বানী (সাতক্ষীরা); কাজী মোজাহারুল হক, তাপস কুমার সাহা ও কাজী মনিরুজ্জামান (বাগেরহাট); মো. আনসারী হোসেন সোহেল, মো. হাসান আলী ও দেবাশীষ কুমার দে (যশোর); কনক কান্তি দাস, মো. মিজানুর রহমান ও এইচ এস জাহেদী (ঝিনাইদহ); মো. ইমরোজ সোহেল, মো. সাইফুল্লাহ ও মো. আবু জাফর মোল্লা (কুষ্টিয়া); খান আশরাফ হোসেন, এহিজার রহমান ও শেখ মো. হারুন (মাগুরা); মো. জাহাঙ্গীর কবীর, মো. ওয়াহিদুজ্জামান ও বিএম রফিকুল ইসলাম (নড়াইল); সহিদুল হক মোল্লা, ইকবাল মাহমুদ ও শাহরিন হক মালিক (চুয়াডাঙ্গা); এবং মো. বজলুর রহমান, মো. গোলাম মেহেদী ও কার্জন আহম্মেদ (মেহেরপুর)।