খুলনা শহরে আক্তার ফার্নিচারের শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহরের শিববাড়ি এলাকায় সম্প্রতি আক্তার ফার্নিচারের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে শোরুমটির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। আক্তার ফার্নিচারের এমডি কে এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ নজরুল ইসলাম ও খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান ও বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।