খুলনায় বিদ্যুৎসাশ্রয়ী বাতি প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও অর্থসাশ্রয়ের লক্ষ্যে খুলনা সিটি করপোরেশন সাত কোটি ৬৬ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির আওতায় এ শিল্পনগরের ৩১টি ওয়ার্ডের এক হাজার ২১৫টি সড়কে বিদ্যুৎসাশ্রয়ী বাতি লাগানো হবে। এতে ৪৫ বর্গকিলোমিটারের খুলনা শহরে ৫০ শতাংশেরও বেশি বিদ্যুৎ এবং ১৩ থেকে ১৪ লাখ টাকা সাশ্রয় হবে।  বর্তমানে এই নগরে প্রতিদিন আড়াই মেগাওয়াটের মতো বিদ্যুৎ প্রয়োজন হয়। এ জন্য মাসে বিদ্যুৎ বিল দিতে হয় ১৮-১৯ লাখ টাকা। আর নতুন প্রকল্পের আওতায় চীনের তৈরি বিদ্যুৎসাশ্রয়ী বাতি লাগানো হবে। এতে দৈনিক শূন্য দশমিক ৯০ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে এবং মাসে গড় খরচ পড়ে পাঁচ লাখ টাকা। সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) খান কিসমত আলী প্রথম আলোকে জানান, নগরের এক হাজার ৮০০ পয়েন্টে ৩৫ ওয়াটের, সাড়ে ৭ হাজার পয়েন্টে ১৩ ওয়াটের, তিন হাজার ২০০ পয়েন্টে ৮ ওয় াটের ও ৫০০ পয়েন্টে ৭ ওয়াটের বাতি স্থাপন করা হবে। কিসমত আলী আরও বলেন, চীনের তৈরি এসব বাল্ব বা বাতির স্থায়িত্বকাল হবে ১০ বছর।