খুলনার ফুলতলায় নতুন পাটকলের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে আইয়ান জুট মিলস লিমিটেড নামে নতুন একটি পাটকলের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।এটি ছাড়াও ফুলতলায় সুপার জুট মিলস নামে আরেকটি পাটকল চালু হয়েছে। দুটি মিলিয়ে কর্মসংস্থান হবে প্রায় ১০ হাজার লোকের। আর প্রতিদিন প্রায় ১০০ মেট্রিক টন সুতা উৎপাদিত হবে।পাটকলটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান। এতে সভাপতিত্ব করেন এই পাটকলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ভূঁইয়া। পাটকলের নিজস্ব মিলনায়তনে শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, ফুলতলা সুপার জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আহম্মদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।