খুলনায় আবাসন মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের হোটেল টাইগার গার্ডেনে ইভেন্ট টুডের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী আবাসন মেলা শুরু হচ্ছে। মেলার আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বিভিন্ন আবাসন কোম্পানি খুলনাসহ কুয়াকাটা, কক্সবাজার ও ঢাকার বিভিন্ন স্থানের তাদের প্লট, ফ্ল্যাট ও স্টুডিও অ্যাপার্টমেন্টের প্রকল্পগুলো এই মেলায় তুলে ধরবে। তিনি আরও জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।