খুলনায় এনআরবি ব্যাংকের নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের কেডিএ অ্যাভিনিউয়ে একটি নতুন শাখা চালু করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান। ব্যাংকের চেয়ারম্যান মো. মাহতাবুর রহমান (নাসির), ভাইস চেয়ারম্যান তাতিয়ামা কবির, ইসি কমিটির চেয়ারম্যান এম বদিউজ্জামান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইদ্রিস ফরাজি, অডিট কমিটির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, পরিচালক আমিনুর রশিদ খান (বিকল্প পরিচালক), মো. জামিল ইকবাল, কামাল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক জীশান হাসিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি