খুলনায় এলিট পেইন্টের নতুন ডিপো উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় এলিট পেইন্টের নতুন ডিপো উদ্বোধন করা হয়েছে।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি বি সাহা রায় গতকাল বুধবার নগরের শেরেবাংলা রোডে এই ডিপোর উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জাতীয় বিক্রয় ব্যবস্থাপক আর আর খান, আঞ্চলিক ব্যবস্থাপক বি এম মুরাদ হোসেন, শাখা ব্যবস্থাপক শামীম আল মামুন, এরিয়া বিক্রয় ব্যবস্থাপক তৌকির হাসান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শামীম হায়দার।বি বি সাহা রায় বলেন, এলিট পেইন্ট ১৯৫২ সাল থেকে সুনামের সঙ্গে এ দেশে ব্যবসা পরিচালনা করে আসছে। নতুন এই ডিপোর মাধ্যমে এলিট পেইন্ট আরও এক ধাপ এগিয়ে যাবে।