প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো খুলনায় হতে যাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই পণ্যের মেলা। কাল বুধবার খুলনার জেলা পরিষদের সামনে কালেক্টরেট প্রাঙ্গণে পাঁচ দিনের এই মেলা হবে। এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় ৪৪টি এসএমই প্রতিষ্ঠান চামড়া ও পাটজাত পণ্য, হস্তশিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য, পোশাকসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করবে। বাংলাদেশ ব্যাংক, জেলা প্রশাসন, বিসিক, খুলনা চেম্বার ও নাসিবের সহযোগিতায় মেলাটি আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। খুলনা প্রেসক্লাবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিসিকের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ মোরশেদ আলী, জেলা তথ্য অফিসের উপপরিচালক জাবেদ ইকবাল প্রমুখ।
খুলনা প্রতিনিধি