খুলনায় ওয়ালটন প্লাজা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহরের সোনাডাঙ্গা মজিদ সরণিতে সম্প্রতি ওয়ালটন প্লাজার যাত্রা শুরু হয়েছে। ওয়ালটনের এই বিশেষ শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই শোরুমে ফ্রিজ, টিভি, মোটরসাইকেলসহ ওয়ালটনের সব পণ্যসামগ্রী পাওয়া যাবে। ওয়ালটন প্লাজা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান, ওয়ালটনের মিডিয়া ও জনসংযোগ পরিচালক হুমায়ুন কবীর, নিরাপদ সড়ক চাই খুলনা শাখার সভাপতি হাসিবুর রহমান হাসিব, ওয়ালটন প্লাজা সোনাডাঙ্গা শাখার ইনচার্জ শাহারুল ইসলাম প্রমুখ।ইলিয়াস কাঞ্চন বলেন, দেশবাসীর হাতের নাগালে ওয়ালটন পণ্য পৌঁছে দিতেই একের পর এক শোরুম স্থাপন করছে ওয়ালটন। ওয়ালটনের পণ্য এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। বিজ্ঞপ্তি।