খুলনায় ওয়াসার বিল দেওয়া যাবে বিলপের মাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের প্রায় ২০ হাজার গৃহস্থালি গ্রাহকের ওয়াসার বিল সংগ্রহের জন্য বিলপে সেবা চালু করবে গ্রামীণফোন। সম্প্রতি খুলনা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়েজ অথরিটির (ওয়াসা) সঙ্গে করা এক চুক্তির অধীনে এ সেবা দেবে গ্রামীণফোন। খুলনার হোটেল টাইগার গার্ডেনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

গ্রামীণফোনের হেড অফ ফিন্যান্সিয়াল সার্ভিস এর প্রধান এরওয়ান জাঁ আলেকজান্ডার গিলবার্ট এবং খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অফ এন্ড ইউজার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, ফিন্যান্সিয়াল সার্ভিসেস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী।

বিল-পে বাংলাদেশের গ্রাহকদের জন্য গ্রামীণফোনের অগ্রণী মোবাইল আর্থিক সেবা (এমএফএস)। বর্তমানে, গ্রামীণফোন এ সেবার মাধ্যমে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ও সুয়ারেজ অথোরিটি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকদের জন্য ইউটিলিটি বিল পরিশোধ সেবা দিচ্ছে। বিজ্ঞপ্তি।