খুলনায় চালু হলো এয়ারটেলের থ্রিজি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ারটেল বাংলাদেশ খুলনায় গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবা চালু করেছে। খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে ঢাকায় অবস্থানরত এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিটের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মেয়র এবং উপস্থিত অন্য অতিথিরা থ্রিজি এক্সপেরিয়েন্স জোন ঘুরে দেখেন। মেয়র খুলনার এয়ারটেল থ্রিজি নেটওয়ার্কে একটি ভিডিও কল করে বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে থ্রিজি ডিভাইসের সাহায্যে কথোপকথন করেন।
খুলনার যেসব এলাকা বর্তমানে এয়ারটেল থ্রিজি সেবার আওতায় রয়েছে, সেগুলো হলো নেভাল স্টাফ কোয়ার্টার, বৈকালী বাস স্টপ, মুজগুন্নি আবাসিক এলাকা, দেনারাবাদ, আরামবাগ, তুতপাড়া, মুনশিপাড়া, পুলিশ লাইন, কোতোয়ালি ও রূপসা ঘাট।
এয়ারটেল ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও বগুড়ার গুরুত্বপূর্ণ অংশ থ্রিজি সেবার আওতায় নিয়ে এসেছে। বিজ্ঞপ্তি।