খুলনায় ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংকের খুলনার কেডিএ এভিনিউ শাখার উদ্বোধন করা হয়েছে।শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলতাফ হোসেন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আবদুল হাই সরকার, সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক আফরোজা আব্বাস, রোকসানা জামান, মো. আমির উল্লাহ, রেশাদুর রহমান ও জসিম উদ্দিন।এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ এবং উপব্যবস্থাপনা পরিচালক তানভীর রহিমসহ প্রধান কার্যালয়ের কয়েকজন বিভাগীয় প্রধান ও খুলনা শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।