খুলনায় নতুন বুটিক পাড়ার যাত্রা শুরু
খুলনায় ‘ঐতিহ্যে তিন’ নামে বুটিকপাড়ার কার্যক্রম শুরু হয়েছে। ‘মাসেস’, ‘গৃহসুখন’ ও ‘আঁকশী’ এই তিনটি বুটিকস হাউসের সমন্বয়ে দেশি পোশাক বিক্রয়ের সমন্বিত উদ্যোগ হিসেবে নতুন এই বুটিকপাড়ার কার্যক্রম শুরু হয়।নগরের খানজাহান আলী রোডের খুলনা মহিলা সমিতি প্রাঙ্গণে গত শুক্রবার সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার প্রধান অতিথি হিসেবে এই বুটিকপাড়ার উদ্বোধন করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাসেস বুটিকসের শামীমা সুলতানা, গৃহসুখনের সালমা রহমান ও আঁকশী বুটিকসের আলমাস আরা। জমসের আহাম্মদ খন্দকার বলেন, খুলনায় প্রথমবারের মতো দেশীয় পোশাকের তিনটি প্রতিষ্ঠান সমন্বিতভাবে যে উদ্যোগ নিয়েছে, তা নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বীর প্রতীক। এই উদ্যোগ নারী জাগরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে ভালো মানের পোশাক বিক্রির বিষয়টি বিবেচনা করেই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।