খুলনায় নতুন সৌরবাতির বিপণন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সানেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কমদামে ‘দুই বাতির সোলার সেট’ বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে। দেশে উৎপাদিত এই সৌরবাতির দাম পড়বে সাড়ে চার হাজার টাকা, যাতে রয়েছে ২০ বছর ব্যবহারের নিশ্চয়তা।দেশে প্রকট বিদ্যুৎ ঘাটতির বর্তমান পরিস্থিতিতে গতকাল রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সানেক লিমিটেডের কর্মকর্তারা এই তথ্য জানান।এতে জানানো হয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠী তাদের দৈনন্দিন কেরসিনের খরচেই দুটি এলইডি লাইট ও দুটি সুইস বোর্ড পাবেন। এর মধ্যে একটি বাতি জ্বালালে ১২ ঘণ্টা, আর দুটি জ্বালালে পাঁচ ঘণ্টা আলো দেবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিভূতি রায়। আরও বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুজিবর রহমান, সানেকের নির্বাহী পরিচালক শেখ আবদুল মান্নান, এস এম দাউদ আলী ও শেখ আশরাফ উজ-জামান।বিভূতী রায় বলেন, ‘দেশের সব মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে জার্মান-অস্ট্রেলিয়ান প্রযুক্তির সহায়তায় আমাদের ছেলেরা “টু লাইট সান” নামের এই সেট তৈরি করেছে।’