খুলনায় নেটওয়ার্ক উন্নত করল বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসডব্লিউএপি (শেয়ারড ওয়্যারলেস অ্যাকসেস প্রটোকল) প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলে তৃতীয় প্রজন্মের থ্রিজি নেটওয়ার্ক উন্নত করেছে মুঠোফোন অপারেটর বাংলালিংক। এর ফলে খুলনা অঞ্চলের ১৫ জেলার বাংলালিংক গ্রাহকেরা উন্নত নেটওয়ার্ক সুবিধা পাবেন। একই সঙ্গে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গ্রাহকেরাও উপকৃত হবেন।
বাংলালিংকের সম্প্রতি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, জেডটিইর মাধ্যমে নেটওয়ার্ক উন্নয়নের এ কাজটি করা হয়েছে। ফলে ফোরজি মানসম্পন্ন অবকাঠামো এবং উচ্চ গতির ডেটা ও ব্রাউজিং সেবা পাবেন গ্রাহকেরা। সেই সঙ্গে থ্রিজি ইন্টারনেট ডেটার ব্যবহার বৃদ্ধি পাবে।