খুলনায় পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি খুলনার একটি হোটেলে পূবালী ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১১ অনুষ্ঠিত হয়েছে।পূবালী ব্যাংকের খুলনা অঞ্চলাধীন শাখাগুলোর ব্যবস্থাপকদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আহমদ শফি চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। ব্যাংকের সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের প্রধান উপমহাব্যবস্থাপক জীবনকৃষ্ণ বিশ্বাস প্রমুখ।