খুলনায় প্রাইম ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় সম্প্রতি প্রাইম ব্যাংক লিমিটেডের ৫৮তম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের খুলনা শাখাসংলগ্ন এলাকায় এ বুথের উদ্বোধন করা হয়। খুলনায় এটি প্রাইম ব্যাংকের প্রথম বুথ।ব্যাংকের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা শাখার প্রধান শেখ আনিসুজ্জামান, এভিপি মো. মিজানুর রহমান ও ব্যবসায়ীরা। বিজ্ঞপ্তি।