খুলনায় বর্জ্য থেকে বায়োগ্যাস, জৈবসার তৈরির উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগরের গৃহস্থালি, হাসপাতাল, ক্লিনিক ও কলকারখানার বর্জ্য থেকে জৈবসার ও বায়োগ্যাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বাসসের।স্যানিটারি ল্যান্ড ফিলের মাধ্যমে বর্জ্য বাছাই করে তৈরি করা হবে এই সার ও বায়োগ্যাস। এ লক্ষ্যে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সম্প্রতি বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গায় একটি আধুনিক স্যানিটারি ল্যান্ড ফিল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে।কেসিসি সূত্রে জানা গেছে, ‘শহরে জনস্বাস্থ্য ও পরিবেশ খাতের উন্নয়ন’ শীর্ষক জাতীয় প্রকল্পের আওতায় খুলনা অংশের জন্য বরাদ্দ করা হয়েছে ৮৭ কোটি ৪৬ লাখ টাকা।