খুলনায় বাংলালায়নের ইন্টারনেট সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড বিভাগীয় শহর খুলনায় ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা চালু করেছে।দেশব্যাপী ওয়াইম্যাক্স প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর পর এবার বন্দরনগরী খুলনায়ও কার্যক্রম শুরু করল বাংলালায়ন কমিউনিকেশন্স। এ উপলক্ষে গত শনিবার স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলালায়নের ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শফিউল হক চৌধুরী, মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব.) আবুল কালাম আজাদ, জিএম (হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স) ফারুক খান, হেড অব স্ট্র্যাটেজিক (সেলস) তামিম চৌধুরী, হেড অব প্লাজা মো. নজরুল ইসলাম এবং মিডিয়া অ্যান্ড পিআর ইনচার্জ সৈয়দ নাসিম উপস্থিত ছিলেন।