খুলনায় মাশরুম চাষের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরুম চাষ বিষয়ে খুলনায় গত সোমবার থেকে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের খুলনা শাখা মাশরুম উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, মেট্রো কৃষি কর্মকর্তা মাধবচন্দ্র বিশ্বাস, উদ্যানতত্ত্ববিদ মিজানুর রহমান, মাশরুম উন্নয়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের খুলনার উপপরিচালক মো. আবদুল আজিজ।