খুলনায় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ১১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে।নগরের সার্কিট হাউস মাঠে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে গত সোমবার সন্ধ্যায় মেলাটির উদ্বোধন করেন। চেম্বারের সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. তরুণকান্তি শিকদার, চেম্বারের পরিচালক ওমর ফারুক, এস এম ওবায়দুল্লাহ, আবদুল বাসার পাটওয়ারী, মোস্তফা কামাল, তাফাজ্জেল হোসেন, এম এ মতিন, সাইফুল ইসলাম, শেখ সোহেল, মল্লিক আবিদ হোসেন, শফিকুর রহমান, ফায়জুর রহমান প্রমুখ। তালুকদার আবদুল খালেক বলেন, ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণের জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলার গুরুত্ব অপরিসীম। কারণ, মেলা আয়োজনের ফলে ভোক্তারা নিজ এলাকাতেই দেশি-বিদেশি নানা পণ্য ক্রয়ের সুযোগ পান এবং এতে অল্প সময়ে প্রচুর পরিমাণ পণ্য কেনাবেচা হয়।এবারের মেলায় স্বাগতিক বাংলাদেশসহ কোরিয়া, ইরান, পাকিস্তান, থাইল্যান্ড প্রভৃতি দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।