খুলনায় মেঘনা ব্যাংকের ২৮তম শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের ১৯ কেডিএ অ্যাভিনিউয়ে সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেডের ২৮তম শাখার যাত্রা শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল আলীম খান ও পরিচালক রেহানা আশিকুর রহমান। এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক প্রতীক করীমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।