খুলনায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ত্রৈমাসিক বিক্রয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ত্রৈমাসিক বিক্রয় সম্মেলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।নগরের একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিক্রয় মহাব্যবস্থাপক মোহাম্মদ তারেক। এতে বক্তব্য দেন কোম্পানির জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ ইকবাল করিম, বিপণন উন্নয়ন ব্যবস্থাপক শাহ মোহাম্মদ মাকসুদুল গণি, ঊর্ধ্বতন বিপণন নির্বাহী মো. ইমতিয়াজ ফিরোজ প্রমুখ।সম্মেলনে কোম্পানির খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক, এরিয়া ব্যবস্থাপক, সুপারভাইজার, বিক্রয় প্রতিনিধি ও ডিএসআররা যোগ দেন। এ ছাড়া খুলনা এ ও বি, যশোর, সাতক্ষীরা, বরিশাল, গৌরনদী, পটুয়াখালী, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, গোপালগঞ্জ, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা অঞ্চলের ১১৪ জন বিক্রয়কর্মী সম্মেলনে অংশ নেন।