খুলনায় স্কয়ার টয়লেট্রিজের বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ত্রৈমাসিক বিক্রয় সম্মেলন গতকাল বৃহস্পতিবার খুলনা শহরের নতুন বাজার এলাকার একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি এ সম্মেলনে সভাপতিত্ব করেন স্কয়ার টয়লেট্রিজের বিক্রয় প্রধান মোহাম্মদ তারেক। এতে অন্যান্যের মধ্যে কোম্পানির জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ ইকবাল করিম, বিপণন প্রধান মালিক মোহাম্মদ সাঈদ, বিতরণ উন্নয়ন ব্যবস্থাপক শাহ মুহাম্মদ মাকসুদুল গনী, এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, বিক্রয় নির্বাহী সৈয়দ এ আর নাফিজুজ্জামান এবং খুলনা অঞ্চলের সমন্বয়কারী, সুপারভাইজার, বিক্রয় প্রতিনিধি ও ডিএসআরগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে কোম্পানির শীতকালীন বিক্রয় কৌশল, বিক্রয় কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক, বিতরণ কার্যক্রম এবং বছরের অবশিষ্ট সময়ে কোম্পানির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আলোচনা করা হয়।