খুলনায় স্বয়ংক্রিয় নিকাশঘরের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের দ্রুত আন্তর্জাতিক মানের সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক খুলনায় অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা স্বয়ংক্রিয় নিকাশঘর চালু করেছে।বাংলাদেশ ব্যাংকের খুলনা মিলনায়তনে গতকাল বুধবার এই নিকাশঘরের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার।বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার মহাব্যবস্থাপক ফজলুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের খুলনা শাখার মহাব্যবস্থাপক শওকত আলী, কেন্দ্রীয় ব্যাংকের উপমহাব্যবস্থাপক আকরাম হোসেন, উপপরিচালক এখলাছ উদ্দিন এবং ব্যাংকার ওবায়দুল হক ও মাহমুদুল হক।আবুল কাসেম বলেন, ‘দ্রুত লেনদেন সম্পন্ন করতে খুলনায় অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা স্বয়ংক্রিয় নিকাশঘর চালু করা হলো। পর্যায়ক্রমে এই সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।’