প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের উদ্যোগে খুলনায় তৈরি হচ্ছে দেশের প্রথম নৌযান মেরামত কারখানা। এই কারখানা নির্মাণে সরকারি যানবাহন অধিদপ্তরকে খুলনার ভৈরব নদের পাড়ে টুটপাড়ায় ৩ দশমিক ২৩৪ একর জমি দেওয়া হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এত দিন যানবাহন মেরামত কারখানা না থাকায় সরকারি নৌযান ঠিক করতে নানা ধরনের বিড়ম্বনা তৈরি হতো। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তিনি এ বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেন। এরপর গত মঙ্গলবার খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান আনুষ্ঠানিকভাবে সরকারি যানবাহন অধিদপ্তরকে কারখানার জায়গা বুঝিয়ে দেন। জমি হস্তান্তর অনুষ্ঠানে যানবাহন অধিদপ্তর ও খুলনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।