খুলনায় ৭ পাটকলে ২৪ ঘণ্টা কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের প্রায় ২০ হাজার শ্রমিক-কর্মচারী গতকাল বুধবার সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের মজুরি-কাঠামোর সুপারিশমালা ২০০৯ সালের ১ জুলাই থেকে কার্যকর করার দাবিতে পাটকল সংগ্রাম পরিষদ ও পাটকল শ্রমিক লীগের ডাকা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।ক্রিসেন্ট জুট মিলের সাবেক সভাপতি ও শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সরদার মোতাহার উদ্দিন বলেন, ‘যে তারিখ থেকে পে-কমিশন দেওয়া হয়েছে, সেই তারিখ থেকে মজুরি কমিশনও বাস্তবায়ন করতে হবে। এ দাবিতে আমরা সব শ্রমিক-কর্মচারী আন্দোলন করছি।’পাটকল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাহ আলম বলেন, রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে শ্রমিকশ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান।খুলনার স্টার জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান জাহাঙ্গীর হোসেন জানান, সকাল থেকে মিলের তিন হাজার ৫০০ শ্রমিকের কেউই কাজে যোগ দেননি।বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) লিয়াজোঁ অফিসার রফিকুল ইসলাম বলেন, খুলনা অঞ্চলের সাতটি পাটকলে দৈনিক প্রায় ৩০০ মেট্রিক টন পাটজাতদ্রব্য উৎপন্ন হতো। কিন্তু শ্রমিকদের কর্মবিরতির কারণে তা ক্ষতিগ্রস্ত হলো।উল্লিখিত দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বিকেলে খালিশপুর শিল্পাঞ্চলে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।