প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোক্তার দোরগোড়ায় গ্রাহকসেবা পৌঁছে দিতে খুলনায় সেভেন রিংস সিমেন্ট শুরু করেছে ‘সেবা সপ্তাহ’। এই সেবা সপ্তাহে গ্রাহকেরা পাবেন নির্মাণ-সংক্রান্ত ফ্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি, বিশেষ অফার ও বিক্রয়োত্তর সেবা। সেভেন রিংস সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানী গত সোমবার সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এতে আরও উপস্থিত ছিলেন জিএম-এমএসডি মো. হারুন-উর-রশিদ ও ডিজিএম-এমএসডি মো. নুরুন নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি