খুলেছে বাটা স্টোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মে থেকে আবার খুলেছে বাটা স্টোর। নতুন নিয়মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্টোরগুলো খোলা থাকবে। প্রতিটি স্টোরের কর্মী ও ক্রেতাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে স্টোরগুলোতে শপিংয়ের নিরাপদ পরিবেশ বজায় রাখার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাটা। এর মধ্যে রয়েছে- সীমিত সময় স্টোর খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা, সুরক্ষা বিষয়কপ্রশিক্ষণ এবং মাস্ক ও হ্যান্ড-গ্লাভসের ব্যবহার।
বাটার হেড অব মার্কেটিং ইফতেখার মালিক জানান, আপনার নিরাপদ শপিং নিশ্চিত করতে আমরা সবসময়ই সতর্ক। বাটা'র নতুন সব ডিজাইনের সাথে, আশা করি আপনার ঈদ শপিং হবে আরও আনন্দময়। খবর বিজ্ঞপ্তির।