খোন্দকার ইকবাল কর্মসংস্থান ব্যাংকের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোন্দকার মো. ইকবাল
খোন্দকার মো. ইকবাল

খোন্দকার মো. ইকবাল সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
খোন্দকার ইকবাল ১৯৮১ সালে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক ও লন্ডনে সোনালী ব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
খোন্দকার মো. ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং সুইডেন থেকে ডিসিশন বেইজের ওপর ডিপ্লোমা গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।