খোলা জায়গা থেকে সার সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানার (জেএফসিএল) গুদামে জায়গা না থাকায় যে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে তা সরানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) শ্রমিক-কর্মচারী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এই পরামর্শ দেন বক্তারা। জেএফসিএলের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও সাধারণ শ্রমিকদের নিয়ে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে গত শনিবার সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুস সালাম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি শেখ মো. নুরুল হাদী ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান।