গত অর্থবছরে কৃষি ব্যাংক ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংক সদ্য সমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে চার হাজার ৬০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ঋণ বিতরণ করেছে চার হাজার ৮২০ কোটি টাকা। যা অতীতের যেকোনো বছরের তুলনায় বেশি। পাশাপাশি ব্যাংক এই বছরে তিন হাজার ৯৫ কোটি টাকা ঋণ আদায় করেছে। এতে প্রবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ।বৈদেশিক বিনিময় বাণিজ্যেও কৃষি ব্যাংক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আমদানি ব্যবসায় তিন হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন করেছে তিন হাজার ৫৭২ কোটি টাকা। রপ্তানি ব্যবসায় দুই হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন করেছে এক হাজার ৭৫২ কোটি টাকা।আলোচ্য বছরে কৃষি ব্যাংকের মাধ্যমে এক হাজার ২০৬ কোটি টাকার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বিজ্ঞপ্তি।