গত বছর সাধারণ বীমার নিট মুনাফা ১২৫ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বীমা করপোরেশন গত বছর অর্থা ৎ ২০১০ সালে ১২৫ কোটি ৫২ লাখ টাকা নিট মুনাফা করেছে। ২০০৯ সালে এই মুনাফার পরিমাণ ছিল ১০১ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে গত বছর নিট মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ। গতকাল বুধবার সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের সভায় ২০১০ সালের বার্ষিক হিসাবে এই তথ্য উপস্থাপন করেন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। সভায় বলা হয়, গত বছর করপোরেশন প্রিমিয়াম আয় করেছে ৫৭৪ কোটি ৫২ লাখ এবং দাবি নিষ্পত্তি করেছে ১৫১ কোটি ৩৪ লাখ টাকা। অন্যদিকে গত বছর করপোরেশন সরকারকে ২৭ কোটি ৪২ লাখ টাকা আয়কর ও ২০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম শামসুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মো. সহিদ উল্লা মিয়া, মো. হুমায়ুন কবীর, মো. ওয়াহিদুল ইসলাম চৌধুরী, কফিলুদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।