গতকালের অবস্থানে ডিএসইর সূচক, কমেছে সিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুটা মিশ্র প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক গতকালের অবস্থানে থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। তবে লেনদেন গতকালের চেয়ে বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে।

ডিএসইতে ২৩৬ কোটি টাকার লেনদেন

লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক দশমিক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৭৮.৩৪ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে শেষ পর্যন্ত গতকালের অবস্থানে স্থির থাকে সূচক।

ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৭টির দাম বেড়েছে, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ২৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ১৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে ফ্যামিলিটেক্স

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ফ্যামিলিটেক্স। আজ এ প্রতিষ্ঠানের ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল, মার্কেন্টাইল ব্যাংক, সালভো কেমিক্যাল, অ্যাপোলো ইস্পাত, বিএসসি, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে ১৭ কোটি টাকার লেনদেন

ডিএসইতে গতকালের অবস্থানে থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইতে) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫২৩ পয়েন্টে।

সিএসইতে আজ ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টির দাম কমেছে, বেড়েছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ সিএসইতে ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা  বেশি। গতকাল এই বাজারে ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।