গতকালের চেয়ে লেনদেন বেড়েছে
সাধারণ সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে আজ মঙ্গলবার ঢাকা শেয়ারবাজারের লেনদেন। তবে দিনের শেষে সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। শেষ পর্যন্ত ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫ দশমিক ০৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪৮২। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৭ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৪ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ মোট ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এগুলোর মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বেড়েছে। ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার বিপরীতে কমেছে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিনের শেষে লেনদেনের শীর্ষে ছিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। লেনদেনের শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, এমআই সিমেন্ট কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, সামিট পাওয়ার কোম্পানি লিমিটেড, অ্যাকটিভ কেমিক্যালস লিমিটেড, আরএন স্পিনিং মিলস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড।