গবাদিপশু পালন নিয়ে সমঝোতা স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় লাগসই পদ্ধতিতে দক্ষিণাঞ্চলের ডেইরি খামারিদের গবাদিপশু লালনপালন ও জাত উন্নয়নের মাধ্যমে দুধ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে মাঠ পর্যায়ে গবাদিপশুর চিকিৎসাসেবার কারিগরি জ্ঞান বাড়ানো ও গবেষণা সহায়তা জোরদার করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিষয়ক উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্র্যাকের পক্ষে কৃত্রিম প্রজনন ও ডেইরি প্রডিউসার সার্ভিসেসের উপমহাব্যবস্থাপক এ কিউ এম সফিকুর রউফ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দিন, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।