গবেষণা তহবিল মঞ্জুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউআইইউ (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) রিসার্চ গ্র্যান্ট ২০১৬-এর অধীনে নির্বাচিত প্রকল্পের গবেষক শিক্ষকদের গবেষণা তহবিল মঞ্জুরি অনুষ্ঠান সম্প্রতি ইউআইইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ফরিদুর রহমান খান, উপাচার্য অধ্যাপক এম রিজওয়ান খান, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোফিজুর রহমান। অনুষ্ঠানে শিক্ষা, গবেষণা, আধুনিক যোগাযোগপ্রযুক্তি, জলবায়ু ও পরিবেশ, টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে নির্বাচিত ১৫ জনকে ইউআইইউ রিসার্চ গ্র্যান্ট এবং ২২ জনকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে গবেষণার জন্য স্বীকৃতি ও প্রশংসাপত্র দেওয়া হয়।