প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন ব্যাংকিং বিষয়ে গবেষণায় সিটি ব্যাংক ও ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ) এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট ইকোনমিকস রিসার্চ গ্রুপ যৌথভাবে সম্প্রতি একটি প্রকল্পে যুক্ত হয়েছে। ১৪ ডিসেম্বর ঢাকার ওয়েস্টিন হোটেলে ‘অনলাইন/একাউন্টে মজুরি প্রদানের সত্যিকারের প্রভাব: বাংলাদেশ বেতনভুক্ত গার্মেন্টস কারখানার শ্রমিকদের ওপর একটি মাঠ পর্যায়ের গবেষণা’ শিরোনামে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। নগদ ছাড়া ব্যাংক একাউন্টের মাধ্যমে বেতন প্রদান করলে পোশাকশ্রমিকেরা অ্যাকাউন্ট খোলা, ডেবিড কার্ড, এটিএমের ব্যবহার ইত্যাদিতে কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আচরণগত বিষয়ে এর প্রভাব কী, তা নিরূপণই এ প্রকল্পের লক্ষ্য। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন প্রকল্পটির উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।