গরিব মানুষের জন্য ভারতে ক্ষুদ্র এটিএম চালু হতে পারে
ভারত সরকার সে দেশের গরিব মানুষের নগদ অর্থ স্থানান্তরে দেশব্যাপী ক্ষুদ্র বা মাইক্রো এটিএম (স্বয়ংক্রিয় টাকা তোলার যন্ত্র) স্থাপনের কথা ভাবছে।তাই দেশটির আর্থিক সেবা বিভাগ (ডিপার্টমেন্ট অব ফাইন্যানশিয়াল সার্ভিসেস বা ডিএফএস) এই অর্থ স্থানান্তরে যে অভিন্ন ব্যাংক প্রতিনিধি (ব্যাংকিং করেসপন্ডেন্ট বা বিসি) প্রতিষ্ঠান নিয়োগের পরিকল্পনা নিয়েছিল, তা বাতিল করে দেওয়ার কথাও ভাবছে।সম্প্রতি দেশটির পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ, ইউআইডিএআইর চেয়ারম্যান নন্দন নিলেকানি ও পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে সাক্ষাৎ করে ব্যাংক সেবা প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে তাঁদের আপত্তির কথা জানান। অর্থমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।বিসি হলো সেসব ব্যক্তি, যারা ব্যাংকের প্রতিনিধি হিসেবে যেসব স্থানে ব্যাংকের শাখা নেই, সেসব স্থানে কাজ করে। আর একটি বিসি কোম্পানি এসব প্রতিনিধি বা এজেন্টদের নিয়োগ ও তদারক করে থাকে।