গরিবদের জন্য হাসপাতাল করছে রোটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটন গরিবদের চিকিৎসাসেবা দিতে শিগগির একটি হাসপাতালের নির্মাণকাজ শুরু করছে। গত রোববার ঢাকায় ক্লাবের অভিষেক অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, গভর্নর এস এ এম শওকত হোসেন, আগামী বছরের জন্য নির্বাচিত গভর্নর মোহাম্মদ আইয়ুব, সহকারী গভর্নর আবুল খায়ের চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট সাইফুর রহমান, সেক্রেটারি স্বদেশ দেবনাথ প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক গভর্নর সাফিনা রহমানসহ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।