গর্ব বিজয়ীরা চেক পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিএমইএর নেতৃবৃন্দ ও অতিথিদের সঙ্গে ‘এক্সিম ব্যাংক গর্ব’ শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীরা
বিজিএমইএর নেতৃবৃন্দ ও অতিথিদের সঙ্গে ‘এক্সিম ব্যাংক গর্ব’ শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীরা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য আয়োজিত গানের প্রতিযোগিতা ‘এক্সিম ব্যাংক গর্ব’ বিজয়ীদের হাতে পুরস্কারের চেক তুলে দেওয়া হয়েছে। ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে গতকাল বুধবার এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়।
গর্ব-এর গ্র্যান্ড ফিনালে গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এবার চ্যাম্পিয়ন হয়েছেন ফারুক হাসান। অন্য বিজয়ীরা হলেন সোহেল আরমান, তানভীর আহমেদ, সমর কান্তি দাস, শামীম আহমেদ, সাগর কুমার, রিয়া আক্তার, সুরুজ জামান, আমিনুর রহমান ও মাহমুদা মুন্নী।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এস এম মান্নান ও শহিদউল্লাহ আজিম, গর্ব-এর সমন্বয়কারী সিদ্দিকুর রহমান, বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, মাত্রার ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন প্রমুখ।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ১০ লাখ এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী তিনজন যথাক্রমে ৫, ৩ ও ২ লাখ করে টাকা পেয়েছেন। বাকি ছয়জনের প্রত্যেকে এক লাখ টাকা করে পেয়েছেন। এ ছাড়া নাসা গ্রুপের পক্ষ থেকে প্রত্যেক বিজয়ীকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।