প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রতিশ্রুতিশীল গলফ খেলোয়াড় সাখাওয়াত হোসেনের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিল মীর ইন্ডাস্ট্রিজ। এ উপলক্ষে গতকাল শনিবার মীর ইন্ডাস্ট্রিজের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে গলফার সাখাওয়াত হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন মীর ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সোহেলা হোসেন, ব্যাবস্থাপনা পরিচালক নাবা-ই-জাহীর, নির্বাহী পরিচালক ফজলে সোবহান, মীর রিয়েল এস্টেটের সিইও শরিফ হোসেন ভূইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।