প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ্যাংকার আয়োজিত ‘স্বপ্ন জয়ী মা’ গল্প লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম মল্লিক, মার্কেটিং বিভাগের প্রধান ওবায়দুল হক এবং ফন্টেরা বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার রবিউল ইসলাম। প্রতিযোগিতার বিচারকাজ পরিচালনা করেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং সাংবাদিক ও লেখক আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিজ্ঞপ্তি।