গাইবান্ধা চেম্বারের সভায় দ্বিতীয় যমুনা সেতুর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার বণিক সমিতির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।চেম্বারের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিবিসিআই) সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক মমতাজ উদ্দিন, মাকছুদার রহমান, আবদুর রশিদ, আবুল খায়ের মোরছেলিন, পিয়ারুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা জেলার সার্বিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গাইবান্ধা শহরের অদূরে বালাসি ফেরিঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের এবং কুড়িগ্রাম-সুন্দরগঞ্জ-গাইবান্ধা-বগুড়া-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও জেলা শহরে বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান।