গাইবান্ধায় জনতা ব্যাংকের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংকের গাইবান্ধা আঞ্চলিক কার্যালয় মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন ব্যাংকের ৫৪ জন কর্মকর্তা অংশ নেন।বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী এ কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আবদুল মান্নান।কর্মশালায় বক্তব্য দেন জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের এজিএম মোখলেছুর রহমান ও কর্মকর্তা ফিরোজ আলম এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের ডিজিএম সর্দার আল ইমরান।