গাইবান্ধায় রবির সিম বিক্রেতা সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোন অপারেটর রবির গাইবান্ধা অঞ্চলের প্রিপেইড সিম বিক্রেতা সম্মেলন গতকাল বৃহস্পতিবার স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে জেলার ৩০০ জন প্রিপেইড সিম বিক্রেতা যোগ দেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রবির বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক তানভীর কাদেরী, এরিয়া ম্যানেজার লুৎফুল হক, সিম বিক্রেতা খায়রুল ইসলাম, তৌহিদুল ইসলাম, রনজু মিয়া প্রমুখ।সম্মেলনে ২০১০ সালে রবির গাইবান্ধা জেলার সেরা নয়জন প্রিপেইড সিম বিক্রেতাকে পুরস্কৃত করা হয়।