গাইবান্ধায় রাকাবের মূল্যায়ন সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) গাইবান্ধা অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের কার্যক্রমের মূল্যায়ন সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে রাকাবের জোনাল ব্যবস্থাপক সাফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) অমরেন্দ্রনাথ দাস, রেজওয়ানুর রহমান, শামছুর রহমান প্রমুখ।সভায় রাকাবের গাইবান্ধা জেলার ৭৫ জন শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী যোগ দেন।