প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রান্ড ফিনালের মাধ্যমে সম্প্রতি গাজী টায়ারস ক্রিকেটারস হান্টের সমাপ্তি হয়েছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিলেন সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান, সাংসদ ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী। এতে বিজয়ী হন ২২ জন। এর মধ্যে সেরা ব্যাটসম্যান হুমায়ুন, সেরা পেস বোলার রাজা, সেরা স্পিন বোলার জায়েদ এবং হাসিব সেরা উইকেটকিপার নির্বাচিত হন। বিজয়ীরা এক বছরের ‘গাজী গোলাম দস্তগীর ক্রিকেট স্কলারশিপ’ ও ক্রিকেট কিট সেট পাচ্ছেন। সেরা চার বিজয়ী পাচ্ছেন দেশের বাইরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন সিরিজ দেখার সুযোগ। বিজ্ঞপ্তি।