গাজী টায়ারস ক্রিকেটার্স হান্টের স্কলারশিপ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান গাজী টায়ারসের ক্রিকেটার্স হান্টের ২২ জন বিজয়ীকে সম্প্রতি ‘গোলাম দস্তগীর গাজী ক্রিকেট স্কলারশিপ’-এর চেক দেওয়া হয়। রাজধানীর পল্টনে অবস্থিত ফারস হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বিজয়ীদের হাতে চেক তুলে দেন। এই কর্মসূচির আওতায় সারা দেশে ২৫ হাজারের বেশি ক্রিকেটারের মধ্য থেকে ৬৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরে এই ৬৮ জনের মধ্য থেকে ২২ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি